September 20, 2026, 4:40 pm

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, September 20, 2026
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর মহানগরের টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদকে (৪০) গ্রেপ্তার করেছে টঙ্গী পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর যুবলীগের ৫৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উৎখাতের চেষ্টা করার অভিযোগ তার বিরুদ্ধে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর