September 20, 2026, 4:45 pm

শ্রীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ স্বামী পলাতক

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি::
  • আপডেট Saturday, September 19, 2026
  • 30 জন দেখেছে

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি:: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ মন ৮কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তাহমিনা আন্তঃজেলা মাদক কারবারি মোঃ কবির হোসেনের স্ত্রী। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা রয়েছে। আজ শনিবার বিকেলে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে শ্রীপুরের বরমী বাজার এলাকায় অভিযানিক দল অবস্থান করছিল। এ সময় বরমী মধ্যপাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুদের গোপন সংবাদ পায় পুলিশ। পরে রাত সোয়া ১২টার দিকে বরমী মধ্যপাড়ায় কাজল নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে কবির হোসেনের স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩৯টি প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ আরো জানায়, পলাতক কবির হোসেন একজন আন্তঃজেলা মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে তার স্ত্রীসহ অন্যান্য মাদক বিক্রেতার সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করে এবং পরে স্থানীয় খুচরা মাদক ব্যবসায়ীদের মাধ্যমে সেবনকারীদের কাছে বিক্রি করত বলে পুলিশের দাবি। কবির হোসেনের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেফতার ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় শ্রীপুর থানার এসআই (নিঃ) আব্দুল কুদ্দুসের এজাহারের ভিত্তিতে তাহমিনা ও পলাতক কবির হোসেনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের শেষে তাহমিনাকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সের পাশাপাশি জিহাদ ঘোষণা করেছি। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। মাদক কারবারিদের পাশাপাশি মাদকসেবী ও মাদক বহনকারীদেরও নিয়মিত গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের চালান ও সরবরাহের উৎস বন্ধে পুলিশ কাজ করছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএসবি মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোঃ আমিনুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনূর আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর