September 19, 2026, 4:06 pm

সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক

Reporter Name
  • আপডেট Saturday, September 19, 2026
  • 16 জন দেখেছে

সিলেট প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) এবং হৃদয় পাল (২০)।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় ওসমানীনগর থানা পুলিশের টহলটিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর