September 18, 2026, 6:20 pm

ফুটপাতের সেই গোলাপি পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Reporter Name
  • আপডেট Friday, September 18, 2026
  • 22 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর শাহবাগ এলাকার ফুটপাতে বসবাসকারী অসহায় নারী গোলাপি বেগম অবশেষে পেয়েছেন নিজের স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তাকে একটি আধাপাকা নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও সহায়তায় এই ঘর নির্মাণ করা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নবীনগর উপজেলার রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপি বেগমের নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
স্থানীয় সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নানের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনটির অন্যান্য সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গোলাপি বেগমের জন্য নির্মিত ঘর শুধু একটি মাথা গোঁজার ঠাঁই নয়; এটি তার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নতুন সুযোগ। তিনি আরো বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শাহবাগের ফুটপাত থেকে রতনপুরের নিজস্ব ঘরে ফিরে গোলাপি বেগমের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়।
নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে গোলাপি বেগম বলেন, ‘গ্রামের মানুষ আমার কষ্টের কথা জানলেও কেউ আমার পাশে স্থায়ীভাবে দাঁড়াননি। কেউ আমার কথা ভাবেননি। তারেক রহমান আমাকে নিরাপদে বসবাস করার জন্য নতুন বাড়ি তৈরি করে দিয়েছেন। তিনি আমাকে নিজের মায়ের মতো আপন করে কথা বলেছেন এবং সম্মান দিয়েছেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর