September 18, 2026, 4:41 pm

রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ ৬ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, September 18, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা থানার কুঞ্জবন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. ইসা মোল্লা (২৮), তামিম তালুকদার ওরফে রবিন (৩০), গোলাম আযম (২৮), মো. রফিকুল ইসলাম জুয়েল (৪০), মো. শামীম রানা (৩৫) ও বাবুল ওরফে চোরা বাবুল (৪২)। সন্ত্রাসী পিচ্চি আলামিনের সহযোগী বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাড়ে ১০টার দিকে রামপুরা থানার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর করা ৩৪টি ফাঁকা স্ট্যাম্প, দুটি ওয়াকিটকি, একটি ল্যাপটপ, চারটি মুঠোফোন, একটি কসটেপ ও একটি ডিভিআর উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর