September 17, 2026, 10:21 am

টঙ্গীতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

Reporter Name
  • আপডেট Wednesday, September 16, 2026
  • 29 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি করপোরেশন। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অভিযোগে একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং একটি বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ জানান, নগরীর যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্যসচিব বীর রহমান, যুবদল নেতা ফারুক মৃধাসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর