September 16, 2026, 1:15 pm

ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, September 16, 2026
  • 18 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তাররা হলেন—খোকন ও রাজীব।
এর আগে এ ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিসহ দুজনকে গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধারের কথা জানিয়েছিল। এর ১৬ দিন পর আরও দুজনের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারের তথ্য সামনে এলো।
ডিবির তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথমে খোকনকে গ্রেপ্তার করা হয়। এর পর সাভারের বিরুলিয়া থেকে গ্রেপ্তার হন রাজীব।
ওই কর্মকর্তা আরও জানান, রাজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাষানটেক থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের পাশাপাশি শিক্ষিকার মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া উইং আজ দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানাবেন।
গত ২৯ আগস্ট বগুড়ার গাবতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভীন (৫৬) চোখের চিকিৎসার জন্য ঢাকায় আসেন। ভোরে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং পরে মারা যান।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাব জানিয়েছিল, তারা দুজনকে গ্রেপ্তার করেছে এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পরে র‍্যাবের দেখানো মোটরসাইকেলের রং এবং ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন ওঠে। সে সময় র‍্যাব-২ এর অধিনায়ক দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ফুটেজের গুণমান বা কোয়ালিটির কারণে মোটরসাইকেলের রং ভিন্ন মনে হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর