September 16, 2026, 2:35 am

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ডা. সজিব খানের ছবি ভাইরাল

Reporter Name
  • আপডেট Tuesday, September 15, 2026
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডা. সজিব খানের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল, সভা ও বিভিন্ন কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে ডা. সজিব খানের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতির বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করা হয়। এসব পোস্টে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্যও করা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় তার ফেসবুক আইডিতে ডা. সজিব খানকে উদ্দেশ্য করে সমালোচনামূলক একটি পোস্ট করেন। এতে তিনি লিখেন, আওয়ামী লীগের দালাল নতুন বিএনপি সাইজা আমাগো সাথে নাটক করো। নেক্সটে পেলেপালে শরীরের জামা খুলে ফেললে কিছু করার থাকবো না।

এবং তিনি আওয়ামী লীগের সঙ্গে অতীতে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেন।

এ বিষয়ে ডা. সজিব খান বলেন, আমাদের এক স্যার সাতাইশ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় আমরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। ওই সময়ের ছবি নিয়ে কিছু লোক সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, ছবিগুলোর প্রেক্ষাপট না জেনে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর