September 16, 2026, 2:36 am

রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথমবারের মতো সিলেট সফরে মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট Tuesday, September 15, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় এসএসএফ, পুলিশ, র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আজ বেলা ১১টার দিকে সিলেটে পৌঁছে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মধ্যাহ্রভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি ভাষণ দেবেন। সব কর্মসূচি শেষে রাত ৮টার ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির এই সফর নির্বিঘ্ন করতে সিলেটে এক হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সিআরটি, বোমা ডিসপোজাল ইউনিট ও স্ট্রাইকিং টিমের পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১০৮টি সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও বডি-ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিমানবন্দর সড়কসহ নগরীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে। তবে নিরাপত্তার কড়াকড়িতে সাধারণ মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সেদিকে প্রশাসনকে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর