September 16, 2026, 2:37 am

আইন জানা নয়, প্রয়োগের দক্ষতাই একজন আইনজীবীর প্রকৃত পরিচয়: রনি রায়

Reporter Name
  • আপডেট Monday, September 14, 2026
  • 25 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ঢালি: গাজীপুরের সিনিয়র আইনজীবী রনি রায় বলেছেন, শুধু আইনগ্রন্থ অধ্যয়ন করলেই একজন দক্ষ আইনজীবী হওয়া যায় না; বরং বাস্তব মামলায় সেই আইন যথাযথভাবে প্রয়োগ, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে আদালতে উপস্থাপন এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক আইনি পদক্ষেপ নেওয়ার সক্ষমতাই একজন আইনজীবীর প্রকৃত দক্ষতার পরিচয়।
তিনি বলেন, “গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।” প্রচলিত এই প্রবাদটি আইনের ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক। আইনজীবীর কাছে আইনের জ্ঞান তখনই কার্যকর, যখন তিনি সেই জ্ঞান বাস্তব মামলার ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন।
রনি রায়ের মতে, আইন বইয়ে একটি বিধান কীভাবে লেখা আছে, তা জানা এক বিষয়; আর আদালতের বাস্তব পরিস্থিতিতে সেই বিধানকে যুক্তি, তথ্য-প্রমাণ ও আইনি ব্যাখ্যার মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। একজন আইনজীবীকে শুধু আইন জানতে নয়, বরং মামলারধ প্রেক্ষাপট বুঝে সঠিক আইনি কৌশল নির্ধারণ করতে হয়।
তিনি আরও বলেন, আদালতে একজন আইনজীবীর দক্ষতা প্রকাশ পায় তাঁর যুক্তি উপস্থাপন, আইনের ব্যাখ্যা, প্রাসঙ্গিক নজির তুলে ধরা এবং প্রতিকূল পরিস্থিতিতে বিচক্ষণতার সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে।
সংশ্লিষ্টদের মতে, আইন পেশায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, বিশ্লেষণী ক্ষমতা ও আদালতে কার্যকরভাবে আইন প্রয়োগের দক্ষতা একজন আইনজীবীকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তোলে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর