October 3, 2026, 12:13 pm

পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

Reporter Name
  • আপডেট Monday, September 14, 2026
  • 55 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাইয়ের ঘটনার মামলায় টঙ্গীর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়। এর আগে পুলিশ আহতের ঘটনায় এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন—আবুল হোসেনের ছেলে মোজাম্মেল (৩০), মৃত মজিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৪), আহাম্মদ আলীর ছেলে নাইম মিয়া (২৮), আনিছুর রহমানের ছেলে সোহাগ (৩০) ও আব্দুল বারেকের ছেলে আদর আলী (২১)। এরা বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গীতে ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়,  রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নিয়ে আসার সময় মাদক কারবারিরা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ আহত হন। এই সুযোগে আসামিকে তারা ছিনিয়ে নেন। এ ঘটনার খবরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে ছিনতাই হওয়া আসামি উদ্ধারে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা হামলা করে। এ সময় তারা রেললাইনের পাথর কুড়িয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করে এবং আসামি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার মামলায় পাঁচজন গ্রেপ্তার হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর