নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বেপারী বাড়ির কৃতি সন্তান মরহুম আতিউর রহমান আতির ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আতিউর রহমান আতির রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর বড় ছেলে মরহুম মামুনুর রহমান মামুন এবং বড় ভাই মরহুম মতিউর রহমান মতির জন্যও দোয়া করা হয়। একই সঙ্গে বেপারী পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম আতিউর রহমান আতির ছোট ভাই আলহাজ্জ মজিবুর রহমান বেপারী, লতিফুর রহমান লতি বেপারী, হাবিবুর রহমান হবি বেপারী ও মিজানুর রহমান মিজান বেপারী। তাঁরা পরিবারের পক্ষ থেকে মরহুমদের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মাদ ইকবাল হোসেন বেপারী, টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মো: মেরাজ উদ্দিন, মো: মনিরুজ্জামান বেপারী, মো: বিপ্লব সরকার, নিয়ামত উল্লাহ ভুইয়া, মো: বুলবুল, প্রত্যয় বেপারী ও সোহাগ বেপারীসহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।