October 3, 2026, 12:16 pm

উত্তরখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

Reporter Name
  • আপডেট Sunday, September 13, 2026
  • 35 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর উত্তরখানে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তার ৮ নেতাকর্মীর নাম জানা যায়নি। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান রাত ১ একটা ৪০ মিনিটে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপনে মিটিং করার সময় যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায় বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের নাম জানতে চাইলে তিনি বলেন, মামলা নিয়ে ব্যস্ত আছি এ বিষয়টি পরে জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর