October 3, 2026, 12:16 pm

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ডিলারকে জরিমানা

Reporter Name
  • আপডেট Sunday, September 13, 2026
  • 36 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই বিএডিসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রয় ক্যাশমেমো সংরক্ষণ না করায় তাদের জরিমানা করা হয়।  ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সাজিয়া এন্টারপ্রাইজের মালিক আনোয়ারুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শাওন এন্টারপ্রাইজের মালিক মো. রানা মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সার বিক্রির ক্ষেত্রে যথাযথ বিক্রয় ক্যাশমেমো সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়েছে। পরে উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সার বিক্রির ক্ষেত্রে ডিলারদের নির্ধারিত নিয়ম মেনে ক্যাশমেমো সংরক্ষণসহ সব ধরনের বিধিবিধান অনুসরণ করতে হবে। কৃষকদের স্বার্থে সার বিক্রিতে অনিয়ম ঠেকাতে কৃষি বিভাগ বিশেষভাবে নজরদারি করছে।
ইউএনও সানজিদা রহমান বলেন, সার বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের নিয়ম মেনে চলতে হবে। কৃষকদের হয়রানি বা সার বিক্রিতে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওই অভিযান চালানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর