October 3, 2026, 12:16 pm

শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Sunday, September 13, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে গাজীপুরের শ্রীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সদর পূর্ব থানা শাখার সভাপতি ফজলুল করিম শাহাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এরফানুল হক সাকিব।
প্রধান অতিথির বক্তব্যে এরফানুল হক সাকিব বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির মূল কর্ণধার। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সীমাবদ্ধ না থেকে সময়ের সঠিক ব্যবহার ও নৈতিক চরিত্র গঠনের ওপর জোর দিতে হবে। শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্মই একটি জাতির মূল শক্তি। কৃতি শিক্ষার্থীদের আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান খান, ছাত্রশিবিরের গাজীপুর জেলা সেক্রেটারি বায়জিদ মাহমুদ, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং প্রহলাদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আলী হোসাইন পালোয়ান। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর