October 3, 2026, 12:16 pm

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৬

Reporter Name
  • আপডেট Sunday, September 13, 2026
  • 32 জন দেখেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদককারবারি, মাদকসেবীসহ ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে মাদককারবারি ও মাদকসেবী ছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন সদস্য রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে ১৪ জন, ফতুল্লা মডেল থানায় ২২ জন, বন্দর থানায় ১৩ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৭ জন, সোনারগাঁ থানায় ৭ জন এবং রূপগঞ্জ থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে।
আড়াইহাজার থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও ১৮০ বোতল বিয়ারসহ মাদক কারবারিদের গ্রেপ্তার করে। একই থানায় একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়। অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আমাদের এই অভিযান নিয়মিত চলবে। এটি অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ দমনে পুলিশ আরও কঠোরভাবে কাজ করবে।’
তিনি সাধারণ মানুষকে পুলিশের অভিযানে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘কোথাও মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধের তথ্য থাকলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। সবার সহযোগিতায় আমরা অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।’ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর