October 3, 2026, 12:16 pm

সাভারে ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, September 13, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাভারের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেনে– রাজধানী লাগোয়া সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়ার গ্রামের শামসু মিয়ার মেয়ে ও আবদুল খালেকের স্ত্রী জুলিয়া আক্তার জুলি (৪২), একই এলাকার মুনসুর আলীর স্ত্রী মাফিয়া (৪৫) এবং সাভারের কাঞ্চনপুর বেদেপল্লীর সাধু মিয়ার মেয়ে ও সেলিমের স্ত্রী হাসি আক্তার (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি উত্তর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাভারের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করা হয়। এদিন দুপুর সাড়ে ১টার দিকে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী জুলিয়া আক্তার জুলিকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।
জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এরপর সন্ধ্যা ৬ টার পর এসআই মোঃ আবদুল মুত্তালিবের নেতৃত্বে কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসি আক্তারকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। জব্দ ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। পরবর্তীতে রাত সাড়ে ৯ টার দিকে এসআই মতিউর রহমানের নেতৃত্বে পৃথক আরেকটি অভিযানে আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মাফিয়াকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
জব্দ গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার জুলিয়া আক্তার জুলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও দুটি মামলা এবং হাসি আক্তারের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর