October 3, 2026, 12:17 pm

গাজীপুরে সুটকেসবন্দী নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Saturday, September 12, 2026
  • 41 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালো রঙের সুটকেসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশের কোমরের নিচের অংশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আশপাশে তল্লাশি চালিয়ে লাশের অপর অংশও বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে সুটকেসটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস খুলে নারীর অর্ধগলিত লাশের অংশ উদ্ধার করে। এরপর আশপাশে অনুসন্ধান চালিয়ে বস্তাবন্দী অবস্থায় লাশের অপর অংশ উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে লাশের অংশবিশেষ সুটকেস ও বস্তায় ভরে নির্জন ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর