September 20, 2026, 8:07 pm

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • আপডেট Friday, September 11, 2026
  • 32 জন দেখেছে

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুসহ অটোরিকশাচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আজ শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর ঢাকা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। নিহত দুই অটোরিকশাযাত্রীর নাম সোনিয়া ও সাদেক। তাঁরা জেলার ফুলবাড়িয়া থানা এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সকালে ফুলবাড়িয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন সোনিয়া ও তাঁর ৭ বছরের ছেলে সাজিদ এবং সাদেক নামের আরেক যাত্রী। অটোরিকশাটি ঢাকা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদেক ও সোনিয়ার মৃত্যু হয়। সোনিয়ার ছেলে সাজিদ ও চালক অটোরিকশাচালক হারুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর