September 21, 2026, 2:55 am

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সীলগালা

Reporter Name
  • আপডেট Friday, September 11, 2026
  • 28 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আগেই কর্মী নিয়োগের নামে প্রতারণার ফাঁদ পেতেছে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সির অফিস। গ্রামাঞ্চলের সহজ সরল বিদেশগমনেচ্ছু কর্মীদের দালালদের মাধ্যমে নয়া পল্টনস্থ চায়না টাউনস্থ প্রতারক এজেন্সির অফিসে ডেলিগেট এনে ইন্টারভিউ নেয়ার ফাঁদ পেতেছিল।
ঘটনাটি আঁচ করতে পেরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর তাৎক্ষণিক নির্দেশে গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামক রিক্রুটিং এজেন্সিতে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকান্ডের প্রমাণ পাওয়ায় অফিসটি সীলগালা করা হয় এবং নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিদেশগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেওয়া ৩ (তিন) বক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না। যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
জব্দকৃত পাসপোর্টসমূহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার রাখবে।
বায়রার সদস্য ও শিখা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো.জাহাঙ্গীর আলম বলেন, সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে চালু হবার আগেই প্রতারনার ফাঁদ পেতেছে সংঘবদ্ধ চক্র কর্মী নিয়োগের নামে অবৈধভাবে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে। তিনি প্রবাসী মন্ত্রী ও বিএমইটি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ত্রিপল এ ওভারসীজে অভিযান চালিয়ে প্রতারক এজেন্সিকে সীলগালা করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর