September 20, 2026, 8:08 pm

বিআরটিএ ও হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৩

Reporter Name
  • আপডেট Tuesday, September 8, 2026
  • 44 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সেবাগ্রহীতাদের অসহায়ত্ব ও সরলতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঢাকা ও ফরিদপুরে পৃথক অভিযানে তিন দালালকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব।
তিনি জানান, প্রথম অভিযানে রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে মনির হোসেন ও শাহজালাল পাপ্পু নামে দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। আনসার পশ্চিম জোনের পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে এপিসি আল মিজান, রোকনুজ্জামান, শাহ ইমরান ও রাকিব মিয়া এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত মনির হোসেনকে ৩০ দিন এবং শাহজালাল পাপ্পুকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক অভিযানে মো. অনিক নামে এক দালালকে আটক করা হয়। তিনি সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রলোভন দেখানোর সময় আনসার সদস্য নাঈম ও খোকন তাকে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় অনিককে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর