September 21, 2026, 1:06 am

শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম

Reporter Name
  • আপডেট Tuesday, September 8, 2026
  • 29 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ১ হাজার ৪০০ মানুষ হত্যা করে স্বৈরাচারী সরকার গঠন করে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এ দেশ ছেড়ে পালিয়েছে। আর কখনোই তিনি দেশে ফিরতে পারবেন না। তার মৃত্যু এ দেশে হবে না, এমনকি তার লাশও এ দেশে কবর হবে না। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনায় সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এই কর্মসূচিতে সারজিস আলম ছাড়াও অংশ নেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা। বেলা ১টার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ সময় বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান তারা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে সরজিস বলেন, অপরাধীদের পদ দেখে আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। একইসঙ্গে অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলায় বিএনপির কোনও ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে হামলায় জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ চান তিনি।
সরজিস বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট শুধু সরকারি অব্যবস্থাপনার ফল। তরুণের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে সরকার জুলাই সনদ নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত এই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারও মেয়াদ শেষ করতে পারবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর