September 2, 2026, 12:16 pm

জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, September 1, 2026
  • 20 জন দেখেছে

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেকোনো সমস্যা ও ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টায় দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি জানিয়ে মন্ত্রী বলেন, ‘কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা দেশের বাইরে বসে গোপনে নানা ধরনের হুংকার দিচ্ছেন। তাদের বলতে চাই, দয়া করে বিএনপিকে দুর্বল ভাববেন না বা আন্দোলন-সংগ্রামের ভয় দেখাবেন না। বিএনপির মূল ঠিকানা দেশের সাধারণ জনগণ এবং দলটি জনগণের শক্তিতেই বিশ্বাস করে।’
ইতিহাসের কথা তুলে ধরে ডা. জাহিদ বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অতীতেও অনেক চক্রান্ত হয়েছে। ১৯৮১ সালে, ১৯৯০ সালে, ওয়ান-ইলেভেনের সময় এবং বিগত ১৭ বছর ধরে একের পর এক ষড়যন্ত্র চালানো হয়েছে। তবে আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের সেবা করার সুযোগ পেয়েছে। ঢাকায় বসে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট তৈরি না করে আসুন, সবাই মিলে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে কৃষকদের আশ্বস্ত করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘যারা সার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের জানা উচিত- দেশে পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। নবাবগঞ্জের কোনো কৃষকের যেন সারের অভাবে ফসল নষ্ট না হয়, তা নিশ্চিত করা হয়েছে। চাহিদা অনুযায়ী দ্রুত সার পৌঁছে দিতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর