September 2, 2026, 12:15 pm

যতই সংকট আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না: দুলু

Reporter Name
  • আপডেট Tuesday, September 1, 2026
  • 23 জন দেখেছে

নাটোর প্রতিনিধি :: যতই সংকট আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে বের হওয়া পথসভাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপশহরে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে দুলু বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু বিএনপি আরও সংগঠিত হয়েছে। ১৯৮২ সালে এরশাদ ক্ষমতা গ্রহণের পর নেতাদের ভাগিয়ে নিলেও খালেদা জিয়া রাজপথে নেমে এসেছিলেন।’ তিনি বলেন, ‘২০০৭ সালের ১/১১ সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করে ও তারেক রহমানকে দেশত্যাগে বাধ্য করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।’
জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন- রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর