September 2, 2026, 1:06 pm

কালীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • আপডেট Tuesday, September 1, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে সারাদিনব্যাপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কালীগঞ্জ আর আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন(এমপি)। আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করার অঙ্গিকার করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্ত্যরা। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মকনুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রায়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। এর পর সকল নেতাকর্মীদের একটি মিছিল পাইলট স্কুলের গেইট থেকে মহিলা কলেজ পর্যন্ত হয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর