September 1, 2026, 11:25 am

টঙ্গী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, August 31, 2026
  • 18 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী সরকারি কলেজ ছাত্রশিবির কতৃক আয়োজিত রোববার ৩০ আগস্ট সকারে টঙ্গী সরকারি করেজ মাঠ প্রাঙ্গণে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির টঙ্গী কলেজ শাখার সভাপতি নূর মোহামাদ এবং সঞ্চালনা করেন ছাত্রশিবির টঙ্গী কলেজ শাখার সেক্রেটারি সাইদুল্লাহ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় বা কলেজজীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের সময় নয় এ সময়টিই ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, ভাষাজ্ঞান ও সময় ব্যবস্থাপনার মতো ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল করলেই কাঙ্ক্ষিত ক্যারিয়ার নিশ্চিত করা সম্ভব নয়। নিজেকে সময়োপযোগী দক্ষতায় গড়ে তোলা, নিয়মিত জ্ঞানচর্চা করা এবং নৈতিক মূল্যবোধ ধরে রাখার মধ্য দিয়েই একজন শিক্ষার্থী ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, ক্যারিয়ার পরিকল্পনা তৈরি এবং পড়াশোনার শুরু থেকেই নিজেদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের কলেজজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করতেই নবীন বরণ ও ক্যারিয়ার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন ও সময়ের চাহিদা বিবেচনায় এ ধরনের শিক্ষামূলক ও ক্যারিয়ারভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আলোচনা শেষে শিক্ষার্থীরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর