August 30, 2026, 7:50 pm

টঙ্গীতে ওয়ার্ড কৃষক লীগের সভাপতিসহ ৫জন আটক

Reporter Name
  • আপডেট Sunday, August 30, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে ৪৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে গ্রেপ্তার করে। আজ রোববার তাকে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নিতে থানার সামনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। এসময় পুলিশ ৫জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে-টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) ও মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।
জানা যায়, টঙ্গী পূর্ব থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে প্রিজনভ্যানে ওঠানোর সময় আসামির স্বজন ও দলীয় কয়েক জন সমর্থক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেন। এ সময় পুলিশ তাদেরকে আটক করে। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। মামলায় আটক পাঁচ জনকে গ্রেপ্তার, দুজন পলাতক ও ১০/ ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর