August 28, 2026, 11:22 am

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Reporter Name
  • আপডেট Friday, August 28, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা যায়, আরিফ হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শ, নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে রাজনীতি সক্রিয় রয়েছেন। এছাড়াও তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আরিফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। এইসব অপপ্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। রাজনীতি শুধু ক্ষমতা কিংবা ব্যক্তিস্বার্থের বিষয় নয়। জাতীয়তাবাদী রাজনীতির মূল শক্তি মানুষের প্রতি দায়বদ্ধতা, নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও ত্যাগ। দলের দুঃসময়ে যারা নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতাকর্মীরা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে ব্যক্তিগত আক্রমণ, মিথ্যা তথ্য, বেনামি প্রচারণা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একজন ভালো মানুষের চরিত্র হনন করা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে যথাযথ তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা সাংগঠনিক ফোরামে উপস্থাপন করা উচিত।
নেতাকর্মীদের প্রত্যাশা, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে ত্যাগ, সততা, মানবিকতা ও সাংগঠনিক শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় শক্তি মানুষের ভালোবাসা ও আস্থা। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সেই আস্থা নষ্ট করা সম্ভব নয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর