August 26, 2026, 2:18 pm

শিক্ষার সমৃদ্ধি ছাড়া সামগ্রিক উন্নয়ন অসম্ভব: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, August 26, 2026
  • 19 জন দেখেছে

টাঙ্গাইল প্রতিনিধি :: জাতির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির মূল ভিত্তি শিক্ষা—তাই শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, মা সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সখীপুর উপজেলা হলরুম ও সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে শিক্ষক সমাজের প্রতি বিশেষ বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার আগে শিক্ষকদের নিয়মিত পড়াশোনা ও মেধার চর্চা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নিজেদের সন্তানদের শিক্ষার মানের প্রতিও সমান যত্নশীল হতে হবে।”
বিগত সরকারের সময়ে শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে নিরলস কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী আহমেদ আযম খান। তিনি শিক্ষকদের আশ্বস্ত করে জানান, শিক্ষকদের সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং যথাসময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান এবং প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইনসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর