August 26, 2026, 12:58 pm

টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ

Reporter Name
  • আপডেট Wednesday, August 26, 2026
  • 9 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: টঙ্গী সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টঙ্গী সরকারি কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব আলাউদ্দিন সুমন।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আশরাফী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান এবং কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি। কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর