August 24, 2026, 2:03 pm

গাজীপুরের গাছায় জুয়েলারি দোকানের ভেতর ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, August 24, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের গাছা থানার ভূষির মিল এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজাদ ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। আজ রোববার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ স্থানীয়দের বরাতে জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজের দোকানেই ঘুমিয়ে পড়েন আবুল কালাম আজাদ। অন্যান্য দিন সকালে দোকান খুলে ব্যবসা শুরু করলেও শনিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দোকানের শাটার বন্ধ ছিল।
বিষয়টি নিয়ে আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে গাছা থানা-পুলিশ আজ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর