August 19, 2026, 10:27 pm

এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর

Reporter Name
  • আপডেট Wednesday, August 19, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এই মাসের শেষের দিকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ড এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনসহ দেশ-বিদেশে বিভিন্ন সরকারি সেবা পাওয়ার সুযোগ থাকবে। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড এটিএম কার্ডের মতো কাজ করবে। এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করা যাবে। প্রবাসীরা দেশে ফিরে এলে বিভিন্ন সমস্যা সমাধানে কার্ডটি কাজে লাগবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। প্রবাসী কার্ড চালু হলে পর্যায়ক্রমে দেশের সব প্রবাসীকে এর আওতায় আনা হবে। বর্তমানে যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন, তাদের এই কার্ড দেওয়া হবে। আর যারা ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে কার্ড পৌঁছে দেওয়া হবে।
আলোচনা সভায় উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। মুন্সীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে সভা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব চৌধুরী।
এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, দফতর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, সাধারণ সম্পাদক রোমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব মনসুর আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সেতু উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেন নুরুল হক নুর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর