November 19, 2026, 3:31 am

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়ার মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, April 8, 2023
  • 339 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা ও কাউন্সিলররা।  আজ শনিবার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা কাউন্সিলর মিজানুর রহমান, হুমায়ুন কবির, আজগর আলী, রকিবুল হাসান, আশরাফুজ্জামান ঝন্টু, সঞ্জয় কুমার মজুমদার, মো. জয়নাল মিয়া, মো. ফিরোজ শেখ, মো. কামাল দাড়িয়া এবং সংরক্ষিত কাউন্সিলর মহসিনা খানম, রোকেয়া বেগম ও মারুফা বেগমকে সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানান।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২০ মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর