August 19, 2026, 11:09 am

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

Reporter Name
  • আপডেট Wednesday, August 19, 2026
  • 1 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‎​মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
‎​দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জানাজা ও দাফন কোথায় এবং কখন সম্পন্ন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
‎​এর আগে ২০১৯ সালে মস্তিষ্কাঘাতে (স্ট্রোক) আক্রান্ত হয়েছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সাথে সাক্ষাৎ করানোর জন্য তাঁকে আদালতে নিয়ে গিয়েছিলেন তাঁর স্বজনেরা।
‎​উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ (সিনিয়র) আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর