August 19, 2026, 12:14 pm

গাজীপুরের শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, August 19, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। গ্রেপ্তার আব্দুল কাদের উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যানুযায়ী ঘরের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর