August 18, 2026, 10:58 am

বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে : আমানউল্লাহ

Reporter Name
  • আপডেট Monday, August 17, 2026
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ ব্যাপকভাবে বৃক্ষরোপণে অংশ নিচ্ছে। তার নির্দেশনায় বাংলাদেশ একটি সবুজ ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের তারানগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ বলেন, ‘বিএনপি যা বলে, তা করে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা বাস্তবায়নে সফল হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এভাবে আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। জাউলাপাড়া গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মো. আশরাফুল আলম খান জুয়েলের সভাপতিত্বে এতে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ছাত্রদল নেতা হাজী সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর