August 18, 2026, 10:54 am

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

Reporter Name
  • আপডেট Monday, August 17, 2026
  • 32 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আগামী ২৪ আগস্ট তাঁদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এখন গ্রেপ্তার আছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা। এ ছাড়া হেফাজতের সমাবেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়ও মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর