August 12, 2026, 8:33 pm

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, August 12, 2026
  • 13 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি সিএনজি এবং ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল দত্তপাড়া হোসেন মার্কেট লেদু মোল্লা রোডের মাথায় ছিনতাই করার শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবু (৩৭) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি চাপাতি ও ছিনতাই করা নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। শামীম হোসেন বাবু এরশাদনগর ২নং ব্লকের মো: গিয়াস উদ্দিন বেপারীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরা বাঁশপট্টি এলাকায় সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাসন থানা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আঃ কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), টঙ্গীর চেরাগআলী এলাকার আব্দুল হাইয়ের ছেলে মিলন (৩৬) ও ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকার আবু সাঈদের ছেলে মোঃ মিলন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি সিএনজি উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গত ৯ এপ্রিল মোঃ কাউসার মিয়া (৩০) এর কাছ থেকে রাকিব ও মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা দুজন তাকে প্রতারণার মাধ্যমে আটক করে নগদ ২ লাখ ৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদ হাসান জনি গত ১১ এপ্রিল টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল সুপার মার্কেট এলাকা থেকে মামলার আসামি রাকিব ও মিজানুর রহমানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর