August 12, 2026, 1:32 pm

সিলেটে বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা মরদেহ

Reporter Name
  • আপডেট Wednesday, August 12, 2026
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও এক নারীসহ তিনজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। আজ বুধবার সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় এ লাশগুলো দেখা যায়।
জানা যায়, রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজি আব্দুস সাত্তার মিয়া ও তাঁর স্ত্রীসহ অপর এক নারীর গলা কেটে কে বা কারা হত্যা করেছে। স্থানীয়রা এটি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর নারীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হাজি আব্দুস সাত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘আমরা খবর পেয়েছি গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ একটি বাড়িতে রয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর