August 11, 2026, 6:54 pm

গাজীপুরে অস্ত্রসহ দু‘জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, August 11, 2026
  • 10 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরের গাছা থানাধীন বসুরা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ধারালো সামুরাই উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) গাছা থানার একটি দল বসুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ নাছির মোল্লা (৩৪) ও মোঃ তরিকুল ইসলাম অপু (৩৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা দুটি ধারালো সামুরাই জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই-বাছাইসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় সন্ত্রাস, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর