August 11, 2026, 6:36 pm

ঢাকার কেরানীগঞ্জে ৭০০ ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, August 11, 2026
  • 9 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মো. আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার মো. সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. মান্নান (৪২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. এজাজ (৪০)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর