August 10, 2026, 9:01 pm

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Monday, August 10, 2026
  • 9 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ সোমবার নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান আনসার-ভিডিপি মহাপরিচালক। এ সময় দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার, পারস্পরিক তথ্য আদান-প্রদান, কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় স্বার্থে বাংলাদেশ নৌবাহিনী ও আনসার-ভিডিপির মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। সাক্ষাৎ শেষে দুই বাহিনীর পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে স্মারক উপহার ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। আনসার-ভিডিপি বলছে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে দুই বাহিনীর যৌথ কার্যক্রম, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তবাহিনী সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর