নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ ১৬ দিন চিকিৎসা শেষে গত শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আনন্দ টিভির গাজীপুর সিটি রিপোর্টার শেখ রাজিব হাসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৫) বছর। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের টেকবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মৃতুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে টঙ্গী ও গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ আছর টঙ্গীর টেকবাড়ি এলাকায় জানাজা শেষে দাফন করা হয়।
অপরদিকে শেখ রাজিব হাসানের মৃত্যুতে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অটোরিক্সার সাথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়। প্রথমে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।