August 8, 2026, 6:22 pm

কালিয়াকৈরে সাড়ে ৪৬ লাখ টাকায় ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, August 8, 2026
  • 11 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বাইদগ্রাম বাজার থেকে দরবারিয়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়ক আরসিসি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার এ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। গাজীপুর জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় সড়কটির উন্নয়ন কাজ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ ৫৫ হাজার টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিএনপির জেলা সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্যসচিব এম আনোয়ার হোসেন, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা, সদস্যসচিব শফিকুল ইসলামসহ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা। সড়কটির আরসিসি করণের কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। একই সঙ্গে এলাকার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর