নিজস্ব প্রতিবেদক:: পবিত্র উমরা হাজ¦ পালন শেষে সুস্থ ও নিরাপদে দেশে ফিরে এসেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী। তিনি উমরা হজে¦ গিয়ে গাজীপুরবাসীসহ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পীরজাদা মো: নোয়াব আলী দেশে আসার পর আজ বুধবার বিকেলে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহার নেতৃত্বে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি সুস্থভাবে দেশে ফিরে আসতে পেরে মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও আগামী গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের সেবামূলক কর্মকান্ড পরিচালনা করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।