August 5, 2026, 12:50 pm

টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক খোকন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name
  • আপডেট Wednesday, August 5, 2026
  • 9 জন দেখেছে

আব্দুল কাদের, নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগর তাঁতী দলের টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খোকন মিয়ার বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি মো. তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় মনোয়ার হোসেন খোকন মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও পর্যালোচনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় এবং দলের নীতি-আদর্শের প্রতি তার অবিচল আস্থা, সাংগঠনিক নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়ে পূর্বে জারি করা বহিষ্কারাদেশ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া তার সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক ভাবমূর্তি মূল্যায়ন করে তাকে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের অতীতের সকল ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভুলে গিয়ে মনোয়ার হোসেন খোকন মিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি মো. তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করা হয়েছে। দলীয় শৃঙ্খলা, ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে তারা সকল নেতাকর্মীর প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং টঙ্গীর দাড়াইল এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ উপলক্ষে তারা শুভেচ্ছা মিছিল বের করেন এবং স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর