স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মিম (১৯) নামে এক তরুণী মৃত্যু হয়েছেন। গতকাল রবিবার সকালে টঙ্গীর বউবাজার রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই নুর আলম হোসেন জানান, নিহত মিম টঙ্গীর বউবাজার এলাকায় এক আত্মীয়ের বাসায় বসবাস করে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। সকাল ১০টার দিকে বউবাজার এলাকা দিয়ে ট্রেন লাইন পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।