August 2, 2026, 12:16 pm

গাজীপুরে ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, August 2, 2026
  • 0 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আন্তর্জাতিক মানের চিকিৎসা ও পরিচর্যা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গাজীপুরে উদ্বোধন করা হয়েছে ‘অ্যাপোলো পেট ক্লিনিক’। সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা সেবার প্রতিশ্রুতি নিয়ে চালু হওয়া এ ক্লিনিকে আধুনিক ভেটেরিনারি চিকিৎসার পাশাপাশি উন্নত ডায়াগনস্টিক, সার্জারি ও প্রিমিয়াম গ্রুমিং সুবিধা থাকবে। পোষ্য প্রাণীর সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা ও সৌন্দর্যচর্চার আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ক্লিনিকের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। শনিবার জেলা শহরের হাক্কানী সোসাইটির আবেদ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপোলো পেট ক্লিনিক ও মিরার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. রহুল আমিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আতাউর রহমান, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, গাজীপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান এবং মিরার এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজী মো. মাহফুজুল হক হীরক।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক মানের এই ক্লিনিকে একই ছাদের নিচে ভেটেরিনারি চিকিৎসা, উন্নতমানের ডায়াগনস্টিক সেবা, সার্জারি, ভ্যাকসিনেশন, আইসিইউ, জরুরি চিকিৎসা (ইমার্জেন্সি কেয়ার), প্রিমিয়াম গ্রুমিং স্পা ও বিউটি কেয়ারসহ পোষ্য প্রাণীর প্রয়োজনীয় বিভিন্ন সেবা প্রদান করা হবে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে গাজীপুরসহ আশপাশের এলাকার পোষ্য প্রাণীর মালিকদের নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর