July 30, 2026, 10:02 pm

গাজীপুরে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, July 30, 2026
  • 28 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ব্র্যাকের উদ্যোগে প্রাথমিক শৈশব বিকাশ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ‎বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।‎
‎সভায় ব্র্যাকের , আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) অ্যান্ড রিডিউস জেন্ডার-বেইজড ভায়োলেন্স (জিবিভি) ইন আন্ডারসার্ভড অ্যান্ড সাবস্ট্যান্ডার্ড আরবান সেটেলমেন্ট” প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরা হয়। সুবিধাবঞ্চিত নগর এলাকার শিশুদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা এবং নারীদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রকল্পটির বিভিন্ন দিক উপস্থাপন করেন ব্র্যাকের প্রতিনিধিরা।‎
‎সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম। বক্তারা বলেন, টেকসই সমাজ গঠনে শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর শৈশব নিশ্চিত করার পাশাপাশি নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ব্র্যাকের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। ‎সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্র্যাকের প্রতিনিধি দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর