ঈশ্বরগঞ্জ (ময়নসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কমিউনিটি হেল্থকেয়ার প্রোভাইডারদের সাথে মঙ্গলবার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।২০২৫ইং সালের শ্রেষ্ঠ কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের পুরষ্কৃত করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসাইন।হাসপাতালের টিএইচ মোঃ জাকির হোসাইন এর দিক-নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নতির দিকে যাচ্ছে। অন্যান্যদের মাঝে মেডিকেল অফিসার আইসিটি,মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ,উপজেলা হেলথ ইনিসপেক্টর পুলক, স্যানিটারি ইন্সপেক্টর এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।